বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দর বৃদ্ধির তালিকায় বিমা খাতের প্রাধান্য

অর্থনীতি ডেস্ক , নগরকন্ঠ.কম : বিগত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় বিমা খাতের প্রাধান্য লক্ষ্য করা গেছে। আলোচ্য সপ্তাহে শীর্ষ তালিকায় থাকা ১০টি কোম্পানির মধ্যে ৯টিই বিমা খাতের কোম্পানি। এর মধ্যে ৬৭.৯৭ শতাংশ দর বেড়ে তালিকার শীর্ষ স্থান দখল করে নিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স।

শনিবার (২৪ অক্টোবর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে গ্লোবাল ইন্স্যুরেন্সের শেয়ার গড়ে প্রতিদিন ১৫ কোটি ৯১ লাখ ৯৮ হাজার টাকার লেনদেন করে। পুরো সপ্তাহে কোম্পানির ৭৯ কোটি ৫৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে রয়েছে প্রভাতি ইন্স্যুরেন্স কোম্পানি। গত সপ্তাহে কোম্পানিটির সর্বোচ্চ দর বেড়েছে ৬০ দশমিক ১০ শতাংশ। আলোচ্য সময়ে কোম্পানিটির গড়ে প্রতিদিন ১৭ কোটি ৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে ৮৫ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৪২ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ১১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটি ৫৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

চতুর্থ স্থানে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ২ কোটি ২৫ লাখ ৪৬ হাজার ৮০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ১১ কোটি ২৭ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পঞ্চম স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে শেয়ারটির সর্বোচ্চ দর বেড়েছে ৩৫ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি গড়ে প্রতিদিন ২ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহজুড়ে কোম্পানিটি ১২ কোটি ৪২ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, দ্য পেনিনসুলা চিটাগং, ঢাকা ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স ও পিপলস ইন্স্যুরেন্স।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com