বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডিএসইতে সূচক কমলেও লেনদেন ছাড়ালো হাজার কোটি

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশের পুঁজিবাজারে মঙ্গলবার (২৭ অক্টোবর) সব ধরনের সূচক কমেছে। তবে সূচক কমলেও বেড়েছে লেনদেন। এদিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে হাজার কোটি টাকার শেয়ার ও ইউনিট।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৬৭৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার কোটি ৯৩ লাখ টাকা। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৮৫ কোটি ৯৬ লাখ টাকা।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৮৫টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৬টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০০ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ৪ পয়েন্ট কমে ৯৯৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৮ হাজার ৩৬৩ পয়েন্টে অবস্থান করছে।

এ বাজারে লেনদেন হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।

সিএসইতে এদিন লেনদেন হয়েছে ৩১ কোটি ৪২ লাখ টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com