বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মঙ্গলবার (০৩ নভেম্বর) ১৮টি কোম্পানির লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে এসকে ট্রিমস লিমিটেডের।
জানা গেছে, ব্লক মার্কেটে এসকে ট্রিমস লিমিটেডের ৩ কোটি ২৬ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে আছে ব্র্যাক ব্যাংক। কোম্পানিটির ২ কোটি ২৪ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে তৃতীয় অবস্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল। কোম্পানির ১ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলো মধ্যে প্রভাতী ইন্স্যুরেন্সের ৭ লাখ ৪৫ হাজার টাকার, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ১০ লাখ ১৭ হাজার টাকার, পিপলস ইন্স্যুরেন্সের ১৪ লাখ ৮৮ হাজার টাকার, এসএস স্টিলের ১১ লাখ ৩৯ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩৬ লাখ ১৭ হাজার টাকার, সি পার্ল বিচের ৫ লাখ ৮৯ হাজার টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ২৯ লাখ ৪৮ হাজার টাকার, ফরচুন সুজের ৫ লাখ ২৮ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ১ কোটি ১৫ লাখ ৭২ হাজার টাকার, বিডিকমের ৫ লাখ ৩০ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৫ লাখ ১০ হাজার টাকার এবং বারাকা পাওয়ারের ১১ লাখ ১০ হাজার টাকার, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ২৫ লাখ ৬০ হাজার টাকার, গ্রামীণ ওয়ান: স্কিম টু’র ৫ লাখ ৮৫ হাজার টাকার এবং পিএফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৭ লাখ ৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
নগরকন্ঠ.কম/এআর