বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের পুঁজিবাজারে বুধবার (৪ নভেম্বর) সূচকের নিম্নমুখী ধারা দিয়ে লেনদেন শুরু হয়ে শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এদিন লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। তবে বেড়েছে লেনদেনের পরিমাণ।
জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক শূন্য দশমিক ৭০ পয়েন্ট কমে ১ হাজার ১১৪ পয়েন্টে অবস্থান করছে। তবে ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭০৬ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৮২০ কোটি ৭৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৭৯৫ কোটি ১২ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৯৫ টির, কমেছে ১৮৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি শেয়ার দর।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১১৪ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ১৭ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৮ হাজার ৪৯০ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৮ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৭০টির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৬টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৮৮ লাখ টাকা।
নগরকন্ঠ.কম/এআর