বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম.কম : মিরপুরের রূপনগরে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মিরপুর মহিলা শাখার অধীনে ইস্টার্ন হাউজিং উপশাখা উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মোশাররফ হোসাইন এ উপশাখা উদ্বোধন করেন।
ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ব্যাংকের মিরপুর মহিলা শাখাপ্রধান হাসনে আরা বেগম। আরও বক্তব্য দেন ব্যবসায়ী মো. আহসান হাবীব ও মো. নুরুল ইসলাম। উপশাখা ইনচার্জ কাজী মোহাম্মদ সেলিম, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
নগরকন্ঠ.কম/এআর