বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সূচকের পাশাপাশি কমেছে লেনদেন

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম.কম : দেশের পুঁজিবাজারে সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ নভেম্বর) সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও দিনশেষে তা পতনে শেষ হয়েছে।

এদিন লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর কমেছে। একইসঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে ৪ হাজার ৯২৩ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৭১৮ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৮৬ কোটি ৬৫ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৯২৮ কোটি ৮৫ লাখ টাকা।

এ বাজারে লেনদেন হওয়া ৩৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১১০টির, কমেছে ১৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৮২টির শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৪১ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ২৩ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ২৭ পয়েন্ট কমে ৮ হাজার ৫০৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৮৭টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির শেয়ার দর।

সিএসইতে লেনদেন হয়েছে ৪২ কোটি ৪৬ লাখ টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com