বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ব্লক মার্কেটে লেনদেনে সেরা ট্রাস্ট ব্যাংক

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম.কম : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে সোমবার (৯ নভেম্বর) ৪৯ কোটি ৬১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সবচেয়ে বেশি লেনদেন নিয়ে শীর্ষ স্থানে আছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

ডিএসই সূত্রে জানা গেছে, ব্লক মার্কেটে ট্রাস্ট ব্যাংকের ১৫ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ মার্কেটে দ্বিতীয় অবস্থানে আছে গ্রামীণফোন। কোম্পানিটির ৬ কোটি ৬৯ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। রেনাটা লিমিটেড ব্লক মার্কেটে লেনদেনে তৃতীয় স্থানে আছে। কোম্পানিটির ৬ কোটি ৬২ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংকের ৪ কোটি ৩৯ লাখ টাকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ৫ লাখ ১৭ হাজার টাকার, প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের ৩৪ লাখ ৫৬ হাজার টাকার, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ১৬ লাখ ৯০ হাজার টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ১ হাজার টাকার, এসএস স্টিলের ৩৭ লাখ ২০ হাজার টাকার, স্কয়ার ফার্মার ৩ কোটি ১ লাখ ৫ হাজার টাকার, সিলভা ফার্মার ৭ লাখ ৮৪ হাজার টাকার, সুহৃদ ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৪২ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ৭ লাখ ৩৬ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৫ লাখ ২৩ হাজার টাকার, আমান ফিডের ৫ লাখ ১ হাজার টাকার, ন্যাশনাল ফিড মিলসের ৫ লাখ ৯৭ হাজার টাকার, ম্যারিকোর ৫ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ৬৭ লাখ টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ৫ লাখ ১৩ হাজার টাকার, গোল্ডেন হার্ভেস্ট অ‌্যাগ্রোর ৫ লাখ ৫ হাজার টাকার, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ২৪ লাখ ২৪ হাজার টাকার, ফরচুন সুজের ৮ লাখ ৫০ হাজার টাকার, ডেল্টা ব্রাক হাউজিংয়ের ২৫ লাখ ৯৮ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২ কোটি ৯১ হাজার টাকার, বার্জার পেইন্টসের ২ কোটি ৬৫ লাখ টাকার, বিকন ফার্মার ৬ লাখ ১৬ হাজার টাকার এবং ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর ৫৫ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com