বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডমিনেজ স্টিলের আইপিওতে ২০ গুন আবেদন

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম.কম : ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ২০ গুন আবেদন জমা পড়েছে। কোম্পানিটির ৩০ কোটি টাকার বিপরীতে ৫৮০ কোটি টাকার বেশি আবেদন জমা পড়েছে।

সোমবার (৯ নভেম্বর) কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির আইপিও আবেদনের জন্য গত ১৯ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর বিকেল ৫টা পর্যন্ত সময় নির্ধারিত ছিল। এ সময়ে চাহিদার বিপরীতে ২০ গুনের বেশি আবেদন জমা পড়ে।

এর আগে গত ২৬ আগস্ট বিএসইসির ৭৩৭তম নিয়মিত সভায় ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের আইপিও অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটি পুঁজিবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ৩০ কোটি টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। উত্তোলিত অর্থ দিয়ে কোম্পানিটি ভবন নির্মাণ, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারিজ ক্রয় এবং আইপিও খরচ পরিচালনা খাতে ব্যয় করবে।

ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৮৩ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) রয়েছে ১৯.৮১ টাকা।

শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট কোম্পানির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com