বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

প্রবাসী কল্যাণ ও অগ্রণী ব্যাংকের মধ্যে কালেকশন চুক্তি

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : অনলাইনে ঋণের কিস্তি দেওয়ার বিষয়ে প্রবাসী কল্যাণ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের মধ্যে কালেকশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের গ্রাহকরা অগ্রণী ব্যাংকের অনলাইন প্লাটফর্ম ‘অগ্রণীদুয়ার’ ব্যবহার করে যেকোনো জায়গা থেকে যেকোনো সময় অনলাইনে ঋণের কিস্তি দিতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

তিনি বলেন, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিন্তা ও মননের ফসল। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয় প্রবাসীদের সেবা সহজলভ্য করতে কাজ করছে মন্ত্রণালয়। এই চুক্তির মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংকের সেবা গ্রহীতারা বিশেষভাবে উপকৃত হবেন।

এতে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান বেগম শামছুন নাহার, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শামস-উল ইসলাম এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শামসুল আলম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমান, বোয়েসেল এর ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম বাদল এবং মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহীদুল আলম এনডিসিসহ প্রবাসী কল্যাণ ব্যাংক ও অগ্রণী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com