বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
অর্থনিতি ডেস্ক, নগরকন্ঠ.কম : বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ড কেন্ডেলস্টোন রূপালী ব্যাংক গ্রোথ ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়েছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বুধবার (১১ নভেম্বর) ৭৪৮তম কমিশন সভায় ফান্ডটির অনুমোদন দেয়।
জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্র হচ্ছে ১০০ কোটি টাকা। ফান্ডটির উদ্যোক্তার অংশ ১৫ কোটি টাকা এবং বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৮৫ কোটি টাকা। যা ইউনিট বিক্রির মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডটির উদ্যোক্তা এবং সম্পদ ব্যবস্থাপক হিসেবে কাজ করছে কেন্ডেলস্টোন ইনভেস্টমেন্টস পার্টনার্স লিমিটেড। এছাড়াও ফান্ডটির ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ এবং ব্র্যাক ব্যাংক।
নগরকন্ঠ.কম/এআর