বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

১৬ হাজার কোটি টাকার ৮ ক্রয় প্রস্তাব অনুমোদন

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ১৬ হাজার ২৭১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার ২৯২ টাকার আটটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রস্তাবের মধ্যে আছে শিল্প মন্ত্রণালয়ের পাঁচটি, কৃষি মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ বিভাগের একটি এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একটি। এতে জিওবি থেকে ব্যয় করা হবে ১৫ হাজার ৬২৮ কোটি ২১ লাখ ২৬ হাজার ৪৯৩ টাকা এবং দেশীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া হবে ৬৪৩ কোটি ২৭ লাখ ৫৩ হাজার ৭৯৯ টাকা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে এক ভার্চুয়াল সভায় ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে অর্থমন্ত্রী ও মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু সালেহ মোস্তফা কামাল অনুমোদিত প্রকল্পের বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

অতিরিক্ত সচিব জানান, শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ করপোরেশন (এসএবিআইসি) থেকে পঞ্চম লটে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক প্রিল্ড ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৬ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকা। সৌদি আরবের একই প্রতিষ্ঠান থেকে ষষ্ঠ লটের ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৫৬ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকা। একই প্রতিষ্ঠান থেকে সপ্তম লটে ২৫ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমাদন দিয়েছে কমিটি। এতে ব্যয় হবে ৫৬ কোটি ৬ লাখ ৭০ হাজার টাকা।

এছাড়া, বিসিআইসি কর্তৃক আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে সিঙ্গাপুরের আরিস ফার্টিলাইজারস গ্রুপ প্রাইভেট লিমিটেডের (স্থানীয় এজেন্ট: পোটন ট্রেডার্স, ঢাকা) কাছ থেকে প্রথম লটে ২৫ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৬৬ কোটি ৮৩ লাখ ৬৫ হাজার ৩৬২ টাকা। একই প্রতিষ্ঠানের মাধ‌্যমে সুইস সিঙ্গাপুর ওভারসিজ এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের কাছ থেকে প্রথম লটে ২৫ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ৬৬ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৬৮৭ টাকা।

বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক অ্যাসোসিয়েশন ‘প্রদিনটর্গ’ এর মধ্যে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ২০২০-২০২১ অর্থবছরে ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির অপর একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩৪১ কোটি ৩৭ লাখ ১৫ হাজার ৭৫০ টাকা।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) কর্তৃক ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪২.৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প স্থাপনে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের (সিএমইসি) সঙ্গে ২৫ বছর মেয়াদি চুক্তি স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে। ২৫ বছরে ওই কোম্পানিকে ১৫ হাজার ৩২৫ কোটি ৪৩ লাখ টাকা পরিশোধ করতে হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীনে খুলনা সড়ক বিভাগের আওতাধীন ‘দিঘুলিয়া (রেলগেট)-আড়ুয়া-গাজীরহাট-তেরখাদা সড়কের প্রথম কিলোমিটারে ভৈরব নদীর ওপর সেতু নির্মাণ’ প্রকল্পের সেতু নির্মাণসহ পূর্ত কাজে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান ওয়াহিদা কন্সট্রাকশন লিমিটেডকে নিয়োগ দেওয়া হয়েছে। এতে ব্যয় হবে ৩০২ কোটি ৭৮ লাখ ২৬ হাজার ৪৯৩ টাকা।

এর আগে অর্থমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক হয়। সভায় খাদ্য অধিদপ্তর কর্তৃক ফরিদপুর, বরিশাল, ঝালকাঠী, ভোলা, নওগাঁ, সিলেট জেলায় ছয়টি রাইস মিল স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন অতিরিক্ত সচিব।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com