বুধবার, ০১ Jul ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

সূচকের সঙ্গে লেনদেন সামান্য বেড়েছে

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে কিছুটা নিম্নমুখি থাকলেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি লেনদেনও সামান্য বেড়েছে।

জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৭০৪ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৯০ কোটি ৯১ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৯০ কোটি ১৫ লাখ টাকা। ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৭টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১৪৯টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি শেয়ার দর।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৬ পয়েন্টে, সিএসই ৫০ সূচক ১২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৫ পয়েন্টে এবং সিএসসিএক্স সূচক ৬৮ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৪৫৯ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হওয়া ২৫৬ টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ১০৮ টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭ টির শেয়ার দর। সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৬৬ লাখ টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com