বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পুঁজিবাজারে মূল মার্কেটে আসতে প্রস্তুত তমিজ উদ্দিন টেক্সটাইল

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে ভালোভাবেই চলছিল তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড। পরে নানা অনিয়মের কারণে মূল মার্কেট থেকে ওভার দ্য কাউন্টার (ওটিসি) মার্কেটে স্থানান্তর হয়েছে প্রতিষ্ঠানটি।

বেশ কয়েক বছর ওটিসি মার্কেটে অবস্থানের পর এবার তারা মূল মার্কেটে আসতে চায়। সে অনুযায়ী প্রস্তুতি সম্পন্ন করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সম্মতি চেয়েছে। বিএসইসির সম্মতি পেলেই কোম্পানি মূল মার্কেটে লেনদেন শুরু হবে।

কোম্পানি সূত্র জানায়, তমিজ উদ্দিন টেক্সটাইল পরপর দুই বছর লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় স্টক এক্সচেঞ্জের মূল মার্কেট থেকে তালিকাচ্যুত করে ওটিসিতে পাঠানো হয়েছে। পরে কোম্পানি ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। ব্যবসা সম্প্রসারণে সোনালী ব্যাংক অর্থায়নও করেছে। সে অনুযায়ী কোম্পানির ব্যবসা সম্প্রসারণ হচ্ছে। একই সঙ্গে কোম্পানির পরিচালনা পর্ষদ গত ৩০ জুন, ২০২০ সালের সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সব মিলিয়ে কোম্পানির সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। এ কারণে মূল মার্কেটে লেনদেনের অনুমতি চেয়ে বিএসইসির কাছে এ মাসের প্রথম সপ্তাহে আবেদন করা হয়েছে। কমিশন অনুমোদন দিলে মূল মার্কেটে লেনদেন শুরু করা সম্ভব হবে বলে মনে করছেন তারা।

কোম্পানি বিএসইসিকে জানিয়েছে, ২০১৯ সালে বস্ত্র খাতের রপ্তানিকারক সেরা দশটি কোম্পানির তালিকায় স্থান পেয়েছে তমিজ উদ্দিন টেক্সটাইল। এছাড়া মূল মার্কেটে তালিকাভুক্ত হওয়ার লক্ষ্যে ২০১৫ সালের ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সব ধরনের নিয়ম কানুন পরিপালন করে আসছে। তবে লিস্টিং রেগুলেশনে কিছু ধারা থেকে কোম্পানিকে অব্যাহতি দিয়ে বাজারে লেনদেনের সুযোগ চেয়েছে প্রতিষ্ঠানটি।

পুনরায় তালিকাভুক্ত হওয়ার বিষয়ে কোম্পানির কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন।

বিএসইসি সূত্রে জানা গেছে, তমিজ উদ্দিন টেক্সটাইল পুঁজিবাজারের পুনরায় তালিকাভুক্তির জন্য আবেদন করেছে। নিয়ম-কানুন সঠিকভাবে পালন করছে কিনা-তা পর্যালোচনা করা হচ্ছে।

এ সম্পর্কে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে বলেন, কোম্পানির আবেদন যাচাই করে উপযুক্ত মনে হলে তাদের তালিকাভুক্ত হওয়ার অনুমোদন দেবে কমিশন।

সংশ্লিষ্টরা বলছেন, কিছু কোম্পানি অতীতে পারফরমেন্স ভালো না করতে পেরে ওটিসিতে স্থান করে নিয়েছে। এসব কোম্পানি থেকে বিনিয়োগকারীরা ঠকেছে। মূল মার্কেটে ফেরানোর আগে ভালো করে ব্যবসায়িক সক্ষমতা যাচাই করে কমিশনের দেখা উচিত। যদি সক্ষমতা ভালো থাকে তাহলে তাদের অনুমোদন দিলে বিনিয়োগকারীরা লাভবান হবেন। আর যদি তাদের সক্ষমতা কাগজে কলমে হয়ে থাকে তাহলে বাজারে এসব কোম্পানি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির আশঙ্কা রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে দেওয়া তথ্যমতে, তমিজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড ১৯৯২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানির অনুমোদিত মূলধন ৩৫ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩০ কোটি টাকা। শেয়ার সংখ্যা ৩ কোটি ৬৪ হাজার ৭৬৭ টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৫৮.৩৪ শতাংশ, সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৪১.৬৬ শতাংশ শেয়ার আছে। ওটিসি মার্কেটে কোম্পানির শেয়ার সর্বশেষ ১২ টাকায় বেচাকেনা হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com