বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিসিক ও কর্মসংস্থান ব্যাংকের মধ‌্যে সমঝোতা স্মারক

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : মুজিববর্ষে কর্মসংস্থান ব্যাংকের নেওয়া ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত বেকার যুবক ও যুব মহিলাদের মধ‌্যে ঋণ দেবে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিসিকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ লক্ষ্যে বিসিক এবং কর্মসংস্থান ব্যাংকের মধ্যে বুধবার (১৮ নভেম্বর) সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

কর্মসংস্থান ব্যাংকের বোর্ড রুমে আয়োজিত অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান মো. মোশ্তাক হাসান এবং কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. তাজুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় কর্মসংস্থান ব্যাংক পরিচালনা বোর্ডের চেয়ারম্যান ও সাবেক সচিব কানিজ ফাতেমা প্রধান অতিথি এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মোদ্যোগ হিসেবে বিসিক থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবদের (১৮ থেকে ৩৫ বছর বয়সী) ৯ শতাংশ সরল সুদে সর্বনিম্ন ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ দেওয়া হবে।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসংস্থান ব্যাংক ‘বঙ্গবন্ধু যুব ঋণ’ শীর্ষক এ কর্মসূচি নিয়েছে। কর্মসূচির আওতায় ২ লাখ প্রশিক্ষণ প্রাপ্ত বেকার যুবদের সহজশর্তে ও স্বল্প সুদে জামানতবিহীন ঋণ দেওয়া হবে।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com