বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দক্ষিণ এশিয়ায় ‘সবচেয়ে বেশি’ ঘুষের ঝুঁকি বাংলাদেশে

অর্থনিতি ডেস্ক, নগরকন্ঠ.কম : যুক্তরাষ্ট্রভিত্তিক ঘুষবিরোধী ব্যবসায়িক সংগঠন ট্রেস চলতি বছর ঘুষ লেনদেনের ঝুঁকি নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে। বিশ্বের ১৯৪টি দেশ নিয়ে এ জরিপ চালানো হয়। যেসব দেশে ঘুষের ঝুঁকি বেশি, তালিকায় সেসব দেশের পয়েন্টও বেশি।

এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৬৬ নম্বরে। এর আগের বছর ছিল ১৭৮তম অবস্থানে। সূচকে উন্নতি হলেও দক্ষিণ এশিয়ার মধ্যে ঝুঁকির শীর্ষেই থাকছে বাংলাদেশ।

প্রত্যেক দেশের ঘুষের ঝুঁকি পরিমাপ করা হয়েছে চারটি ক্ষেত্র বিবেচনায়: সুযোগ, প্রতিবন্ধকতা, স্বচ্ছতা ও তদারকি।

দক্ষিণ এশিয়ার ভেতর সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ভুটান, ৪৮ নম্বরে। তারপর ভারত ৭৭। মালদ্বীপের অবস্থান ৮৫তম, শ্রীলঙ্কা ৮৭, নেপাল ১০৭, চীন ১২৬, পাকিস্তান ১৫৩ এবং আফগানিস্তান ১৭১ নম্বরে।

গত বছরের তালিকায় ২০০ দেশ থাকলেও এবার দেখা গেছে ১৯৪টি। সবচেয়ে বেশি ঘুষ লেনদেন হচ্ছে উত্তর কোরিয়ায়।

তালিকা অনুযায়ী, ডেনমার্ক, নরওয়ে, ফিনল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ডে ঘুষের কারবার সবচেয়ে কম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com