বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

দাম বাড়ার শীর্ষে বিডি ল্যাম্পস

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৫ থেকে ১৯ নভেম্বর) ৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট দাম বেড়েছে। এর মধ্যে শেয়ার দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ ল্যাম্পস।

শনিবার (২১ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, সপ্তাহের প্রথম কার্যদিবসে বিডি ল্যাম্পসের শেয়ার দাম ছিল ১৩৮ টাকা। সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানির শেয়ার দাম দাঁড়ায় ১৯১.৩০ টাকায়। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ৫৩.৩০ টাকা বা ৩৮.৫৫ শতাংশ। এর মাধ্যমে কোম্পানি সাপ্তাহিক দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে। এ সময় কোম্পানির মোট লেনদেন হয়েছে ২৪ কোটি ৭১ লাখ ৪৯ হাজার টাকা। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৮০০ টাকা।

শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আরামিট সিমেন্ট। বিগত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৮.০৮ শতাংশ। এ সময়ে কোম্পানির মোট লেনদেন হয়েছে ২ কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকা। আর কোম্পানির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ৪০০ টাকা।

তৃতীয় স্থানে রয়েছে বঙ্গজ। গত সপ্তাহে কোম্পানির শেয়ার দাম বেড়েছে ১৪.৬৩ শতাংশ। এ সময় মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৫৪ লাখ ৭ হাজার টাকা। প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ কোটি ১০ লাখ ১১ হাজার ৪০০ টাকা।

চতুর্থ স্থানে রয়েছে এপেক্স ফুডস। গত সপ্তাহে কোম্পানির শেয়ার দাম বেড়েছে ১৪.৪৬ শতাংশ। এ সময় কোম্পানির মোট লেনদেন হয়েছে ৮ কোটি ৪২ লাখ ৮ হাজার টাকা। আর কোম্পানির প্রতিদিন গড়ে লেনদেন হয়ে ১ কোটি ৬৮ লাখ ৪১ হাজার ৬০০ টাকা।

পঞ্চম স্থানে রয়েছে আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ড। বিগত সপ্তাহে ফান্ডটির ইউনিট দাম বেড়েছে ১৩.১০ শতাংশ। এ সময় ফান্ডটির মোট লেনদেন হয়েছে ২১ কোটি ৭১ লাখ ৫৭ হাজার টাকা। আর কোম্পানির প্রতিদিন গড়ে লেনদেন হয়ে ৪ কোটি ৩৪ লাখ ৩১ হাজার ৪০০ টাকা।

এছাড়া দাম বাড়ার শীর্ষ তালিকায় রয়েছে- এসিআই ফর্মূলেশনের ১১.৬৭ শতাংশ, ফার্মা এইডসের ৮.৯৫ শতাংশ, সালভো কেমিক্যালের ৮.৫৯ শতাংশ, এডিএন টেলিকমের ৭.৮৩ শতাংশ এবং সাফকো স্পিনিংয়ের শেয়ার দাম ৭.৬৩ শতাংশ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com