বুধবার, ০১ Jul ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ডিএসইতে মূল্য আয় অনুপাত কমেছে

অর্থনীতি ডেস্ক, নগরকন্ঠ.কম : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৫ থেকে ১৯ নভেম্বর) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১৩.৫০ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা কমে দাঁড়িয়েছে ১৩.২৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই রেশিও ০.২৭ পয়েন্ট বা ২ শতাংশ কমেছে।

শনিবার (২১ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৯৫ পয়েন্টে। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১০.৭১ শতাংশ, বস্ত্র খাতে ১১.২৬ পয়েন্টে, প্রকৌশল খাতে ১১.৬৩ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১২.৪৬ পয়েন্টে, খাদ্য খাতে ১২.৯০ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১৩.২৮ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১৩.৫৭ পয়েন্টে, বীমা খাতে ১৮.২৫ পয়েন্টে, চামড়া খাতে ১৮.২৯ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতে ১৮.৯২ পয়েন্টে, বিবিধ খাতে ২১.৮২ পয়েন্টে, সিরামিক খাতে ২১.৮৫ পয়েন্টে, সিমেন্ট খাতে ২৮.৪০ পয়েন্টে, পাট খাতে ৩১.১৪ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩১.৪৭ পয়েন্টে, আর্থিক খাতে ৪৭.৬৫ পয়েন্টে এবং পেপার খাতের ৮৬.৪৯ পয়েন্টে পিই রেশিও অবস্থান করছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com