বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

স্বর্ণের দাম কমল ভরিতে ২৫০৮ টাকা

নিজস্ব প্রতিবেদক, নগরকন্ঠ.কম : করোনার উদ্ভূত পরিস্থিতিতে গেল অক্টোবরে ভরিতে ২৩৩৩ টাকা বাড়ানোর পর এ মাসে এসে স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৫০৮ টাকা ক‌মানো হয়েছে। মঙ্গলবার স্ব‌র্ণের নতুন এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে। তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।

স্বর্ণের নতুন দাম অনুযায়ী, বুধবার থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৭৩ হাজার ৮৩৩ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত বিক্রি হচ্ছিল ৭৬ হাজার ৩৪১ টাকায়। ২১ ক্যারেটের স্বর্ণ বুধবার থেকে প্রতি ভরি বিক্রি হবে ৭০ হাজার ৬৮৪ টাকা। যা মঙ্গলবার বিক্রি হচ্ছিল ৭৩ হাজার ১৯২ টাকায়।

আর ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ৬১ হাজার ৯৩৬ টাকা। যা মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণের দাম রয়েছে ৬৪ হাজার ৪৪৪ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির ভরিপ্রতি স্বর্ণ কিনতে হবে ৫১ হাজার ৬১৩ টাকায়। এই মানের স্বর্ণ মঙ্গলবার পর্যন্ত বিক্রি হয় ৫৪ হাজার ১২১ টাকায়।

এদিকে ২২ ক্যারেটের রুপার ভরির দাম হবে ১৫১৬ টাকা, ২১ ক্যারেটের ১৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের দাম পড়বে ১২২৫ টাকা। এছাড়াও সনাতন পদ্ধতির রুপার দাম পড়বে ৯৩৩ টাকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com