বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কফিল প্রথা বাতিল: কার্যকর হলে সুবিধা পাবে সৌদি প্রবাসীরা

সৌদি আরবে সম্প্রতি আলোচনার তুঙ্গে কাফালা প্রথা শিথিল বা কফিলের একক ক্ষমতার সমাপ্তি। শ্রম আইন সংস্কার এবং কাফালা প্রথা, সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের, জাতীয় রূপান্তর কর্মসূচি- এনটিপির অধীনে একটি শ্রম আইন সংস্কার উদ্যোগ-এলআরআই চালু করেছে।

বিশ্ব-বাজারে সৌদি শ্রম-বাজার আকর্ষণীয় করে তুলতে এবং দেশটিতে বসবাসরত শ্রমিকদের জীবন-মান উন্নয়নে বেশ কিছু পদক্ষেপের কথা এখানে বলা হয়েছে। যদি তা কার্যকর হয় তাহলে প্রবাসে বাংলাদেশি শ্রমিকরা এর একটা সুবিধা নিতে পারে।

মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরবে বিলুপ্ত হতে যাচ্ছে সাত দশকের বিতর্কিত কফিল বা কাফালা প্রথা। যা কার্যকর হবে আগামী বছরের প্রথম ছয় মাসেই। এতে সুফল পবেন সৌদিতে বসবাসরত প্রায় ১ কোটি প্রবাসী শ্রমিক।

দীর্ঘ সমালোচিত এই কর্মসংস্থান ব্যবস্থা বাতিলের পর কোনো ব্যক্তি নয়, প্রবাসীদের অভিভাবক হবে সেদেশের শ্রম মন্ত্রণালয়। বিলুপ্তি ঘটবে শ্রমিক নিয়োগে স্পন্সরশিপ প্রদানকারী মালিকদের অঘোষিত দাস প্রথা। স্বাধীনতা ভোগ করবেন শ্রমিকরা। চাকরি করতে পারবেন পছন্দমত জায়গায়।

সৌদি আরব প্রায় ৭০ বছর ধরে চলমান কাফালা প্রথা বিলুপ্ত করার পেছনে অনেক ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। মূলত তেল নির্ভর দেশ থেকে নিজেদের অবস্থান পরিবর্তন, সামাজিক অবকাঠামো উন্নয়ন, ট্যুরিজম সেক্টরকে প্রোমোট করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। চলতি বছর নভেম্বেরের মাঝামাঝি সময় সৌদি সরকার নতুন – ট্রানজিট ভিসা সেবা চালু করেছে যার মাধ্যমে উল্লেখিত দেশের নাগরিকগন সৌদি আরবে অন এরাভাইল ভিসা পাবেন এবং ৭২ ঘণ্টা পর্যন্ত সৌদি আরবে ট্রানজিট নিতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com