বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নভেম্বরেও রেমিট্যান্স এসেছে ২ বিলিয়ন ডলারের বেশি

চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে উল্লম্ফন চলছে। রেমিট্যান্সের উচ্চপ্রবৃদ্ধির ধারাবাহিকতা বজায় ছিল নভেম্বরেও। গত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক শূন্য ৭ বিলিয়ন বা ২০৭ কোটি ডলার। নভেম্বরসহ টানা তিন মাস ২ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এল দেশে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২০৭ কোটি ৮৭ লাখ ডলার। বাংলাদেশী মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ১৭ হাজার ৬৬৮ কোটি টাকা। ২০১৯ সালের নভেম্বরে দেশে ১৫৫ কোটি ৫২ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। সে হিসাবে চলতি বছরের নভেম্বরে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৩৩ দশমিক ৬৬ শতাংশ।

চলতি ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রেকর্ড ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স দেশে পাঠান প্রবাসীরা। এরপর আগস্টেও ১৯৬ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স আসে। সেপ্টেম্বর ও অক্টোবরে দেশে রেমিট্যান্স আসে যথাক্রমে ২১৫ কোটি ১০ লাখ ও ২১১ কোটি ২৪ লাখ ডলার।

সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রবাসীরা ১ হাজার ৯০ কোটি ৪৩ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। ২০১৯-২০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে দেশে রেমিট্যান্স এসেছিল ৭৭১ কোটি ৬২ লাখ ডলার। এ হিসাবে চলতি অর্থবছরের পাঁচ মাসে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৩২ শতাংশ।

এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম বলেন, মহামারীর মধ্যে প্রবাসীরা আগের চেয়ে বেশি অর্থ দেশে পাঠাচ্ছেন, এটি আমাদের অর্থনীতির জন্য বড় আশীর্বাদ। রেমিট্যান্সে বড় প্রবৃদ্ধির কারণে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে।

আমাদের রিজার্ভের পরিমাণ ৪১ বিলিয়ন ছাড়িয়েছে। অন্যদিকে রেমিট্যান্সের কারণে ব্যাংকগুলোতে প্রতিনিয়ত নতুন তারল্য যোগ হচ্ছে। এতে দেশের মুদ্রাবাজারে অতীতের যেকোনো সময়ের তুলনায় এ মুহূর্তে অনেক বেশি লিকুইড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com