বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

কমলো সোনার দাম

দেশের বাজারে আবারো কমেছে স্বর্ণের দাম। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা দাম কমেছে। এর আগে স্বর্ণের দাম কমানো হয়েছে চলতি বছরের ২৫ নভেম্বর।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানায়। আজ বুধবার (০২ ডিসেম্বর) থেকে নতুন দামে বিক্রি হবে অলঙ্কার তৈরির এ ধাতু।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভরিতে দাম কমছে ১ হাজার ১৬৬ টাকা। এ হিসেবে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭২ হাজার ৬৬৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৬৯ হাজার ৫১৭ টাকা, ১৮ ক্যারেট ৬০ হাজার ৭৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৪৪৭ টাকায়।

গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৩ হাজার ৮৩৩ টাকা, ২১ ক্যারেট ৭০ হাজার ৬৮৪ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৯৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হয়েছে ৫১ হাজার ৬১৩ টাকায়।  তবে রুপার দামে কোনো পরিবর্তন আনেনি জুয়েলার্স সমিতি। ভালো মানের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com