বুধবার, ০১ Jul ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

পারটেক্স বেভারেজ যুক্ত হলো ইভ্যালিতে

দেশ সেরা ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে এবার যুক্ত হলো দেশের অন্যতম শীর্ষ শিল্প গোষ্ঠী পারটেক্স গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান পারটেক্স বেভারেজ লিমিটেড। এর মধ্যে দিয়ে পারটেক্স বেভারেজ লিমিটেডের মাম পানি, আরসি কোলা, আরসি জিরা পানিসহ অন্যান্য কোমল পানীয়গুলো আকর্ষণীয় মূল্য ছাড়ে পাবেন ইভ্যালির গ্রাহকেরা

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সম্প্রতি রাজধানীর ধানমণ্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে পারটেক্স বেভারেজ লিমিটেডের এর সাথে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর করে ইভ্যালি। চুক্তিপত্রে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন এবং পারটেক্স বেভারেজ লিমিটেডের এর প্রধান নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার ঘোষ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিন বলেন, পারটেক্স বেভারেজ দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। দীর্ঘদিন যাবত আমাদের মধ্যেকার ব্যবসায়িক সম্পর্ক বিদ্যমান। দেশের ভোক্তা শ্রেণীকে গুণগত মানসম্পন্ন পণ্য ও সেবা দিতে আমরা একসঙ্গে কাজ করে যাচ্ছি। ইভ্যালি ও পারটেক্স বেভারেজ লিমিটেড আগামী দিনেও মেগা পরিকল্পনাগুলি কার্যকর করতে এক সঙ্গে কাজ করবে। এর ফলে ভোক্তা এবং অংশীদাররা উপকৃত হবেন।

উক্ত অনুষ্ঠানে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল, পরিচালক (আইটি) মামুনুর রশিদ, বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম,বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার কে এম ইউনুস আল মামুন রাকিব, পারটেক্স বেভারেজের পরিচালক (বিক্রয় ও বিপণন) সৈয়দ ইকবাল করিম,অতিরিক্ত মহাব্যবস্থাপক (ব্র্যান্ড) নাহিদ ইউসুফ, ব্যবস্থাপক (বিক্রয় পরিসংখ্যান) জামাল হোসেন সহকারী ব্যবস্থাপক (ব্রান্ড) সিরাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com