বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বড় ব্যবসায়ীরা ঋণ পেলেও ক্ষুদ্র ও মাঝারিরা কেন পাচ্ছে না

বড় ব্যবসায়ীরা ঋণ পেলেও ক্ষুদ্র ও মাঝারিরা কেন পাচ্ছে না তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে অর্থ মন্ত্রণালয় আয়োজিত প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন বিষয়ক অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন।

এসময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আশা প্রকাশ করেন ডিসেম্বরের মধ্যেই ৯০ শতাংশ প্রণোদনার অর্থ বিতরণ হবে।

মহামারি করোনায় যখন বিপর্যস্ত অর্থনীতি তখন ব্যবসায়ীদের বাঁচাতে কয়েকটি ধাপে ঋণ প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে সরকার।

সব মিলে প্রায় ১ লাখ ২০ হাজার কোটি টাকা বিতরণের ঘোষণা আসে। তবে আট মাস পার হলেও বিতরণ হয়েছে অর্ধেকের খানিকটা বেশি।

রাজধানী ওসমানি স্মৃতি মিলনায়তনে এ বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে ঘুরে ফিরে আসে ঋণ বিতরণের বৈষম্যের কথা।

অর্থনীতিবিদরা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান তৈরি করা। এজন্য বৈষম্য কমিয়ে কৃষি ও ছোট ব্যবসায়ীদের সহায়তা বাড়ানোর পরামর্শ দেন তারা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী এসময় জানান, করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে প্রস্তুত সরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com