বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ইভ্যালিতে ৫০ শতাংশ ছাড়ে মুনস’র পোশাক

ই-কমার্স মার্কেট প্লেস ইভ্যালিতে যুক্ত হলো দেশের অন্যতম জনপ্রিয় ক্লথিং ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘মুনস বুটিকস’। প্রতিষ্ঠানটির বিভিন্ন পোশাক ও পণ্য ৩০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়ে পাওয়া যাবে ইভ্যালিতে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইভ্যালি। পাশাপাশি মুনস বুটিকস’র অনলাইন পার্টনার হিসেবেও কাজ করবে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে সম্প্রতি উভয় পক্ষে এক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।

ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিন এবং মুনস’র পরিচালক নাসরিন জাহান মুনমুন ও রিজভানা হিৃদিতা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মুনস বুটিকস’র অনলাইন পার্টনার হিসেবে দেশব্যাপী ব্র্যান্ডটির বিভিন্ন পণ্য নিজ প্ল্যাটফর্মের মাধ্যমে ছড়িয়ে দিতে কাজ করবে ইভ্যালি। একই সঙ্গে ১৬ ডিসেম্বর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে গ্রাহকদের জন্য ‘ইভ্যালি অ্যানিভার্সারি ক্যাম্পেইন’ শীর্ষক এক কর্মসূচী হাতে নিয়েছে প্রতিষ্ঠানটি। এর আওতায় ইভ্যালির ৪০ লক্ষাধিক নিবন্ধিত গ্রাহক ৩০ থেকে ৫০ শতাংশ মূল্য ছাড়ে মুনস ব্র্যান্ডের পণ্য কিনতে পারবেন।

এসব পণ্যের মধ্যে আছে কুর্তি, টু-পিস, থ্রি-পিস, ফতুয়া, শাড়ি, পাঞ্জাবী,কুর্তার মতো পোশাক।

এ বিষয়ে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক মোহম্মদ রাসেল বলেন, আমরা জাতিগতভাবে ফ্যাশন সচেতন। আর ফ্যাশন সচেতন গ্রাহকদের জন্য ইভ্যালি সবসময় এক্সক্লুসিভ পণ্য নিয়ে কাজ করে থাকে। ইভ্যালির সঙ্গে মুনস’র যৌথ পথচলার মাধ্যমে আমরা আরো একধাপ এগিয়ে গেলাম। আশা করছি ইভ্যালির গ্রাহকরা মুনস’র পণ্যগুলো পছন্দ করবে। মূল্য ছাড়ের পাশাপাশি ইভ্যালির গ্রাহকরা যেন মুনস বুটিকস থেকে আকর্ষণীয় দামে পণ্য কিনতে পারেন তার জন্য গিফট ভাউচারও থাকছে।

অনষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইভ্যালির ব্যবসায় উন্নয়ন শাখার সিনিয়র ব্যবস্থাপক আবু তাহের সাদ্দাম ও মুনস’র হেড অব ব্র্যান্ড রাকিব হাসান।

১৯৯৬ সাল থেকে পরিচালিত তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রবিনটেক্স গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান মুনস বুটিকস। রাজধানীর বনানীতে এক্সক্লুসিভ বুটিক হাউজ রয়েছে প্রতিষ্ঠানটির।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com