মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
গত ২৫ নভেম্বর হার্ট অ্যাটাকে বুয়েন্স আয়ার্সের নিজ বাসায় মারা যান ৬০ বছর বয়সী ম্যারাডোনা।
‘এখানে ম্যারাডোনার কীর্তিকে স্মরণ করা আমাদের মুখ্য উদ্দেশ্য নয়, এরসঙ্গে অর্থনৈতিক বিষয়টিও জড়িত। আমরা জানি পর্যটকরা এদেশে এসে ম্যারাডোনার স্মৃতিকে সঙ্গে করে নিয়ে যেতে চাইবে।’ রেডিও সাক্ষাৎকারে এমন বলেছেন দুরাঙ্গো।
দুরাঙ্গো প্রস্তাব করেছেন নোটের দুপাশে ‘হ্যান্ড অব গড’ এবং ‘শতাব্দীর সেরা’ গোল দুটিকে স্থান করে দিতে। কিছু আর্জেন্টাইন অবশ্য এর বিপক্ষে। সেই ১৯৮৬ থেকেই ‘হ্যান্ড অব গড’ নিয়ে বিশ্ব ফুটবলে বিতর্ক আছে, বিতর্ককে পর্যটকদের হাতে তুলে দিয়ে সমালোচনা শুনতে রাজি নন তারা। এর চেয়ে সাত ইংলিশ ফুটবলারকে কাটিয়ে ম্যারাডোনার কোয়ার্টার ফাইনালে করা দ্বিতীয় গোলটিকে সমর্থন দিচ্ছেন আর্জেন্টাইনরা।