জাতীয় রাজস্ব বোর্ডের বলছে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত আমদানি শুল্ক, আমদানি ভ্যাট, স্থানীয় পর্যায়ে সম্পূরক শুল্ক এবং আয়কর সংগ্রহের হার গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। আমদানি শুল্ক থেকে রাজস্ব এসেছে ৮ হাজার ৪৯১ কোটি এবং আমদানি পর্যায়ে ভ্যাট থেকে এসেছে ১০ হাজার ৯৩২ কোটি টাকা।
এছাড়াও এনবিআরের তথ্য বলছে, চলতি অর্থবছরে স্থানীয় পর্যায়ে সম্পূরক শুল্ক থেকে ৭ হাজার ৮৬৮ কোটি এবং আয়কর থেকে ২০ হাজার ৬৯১ কোটি টাকা রাজস্ব সংগ্রহ হয়েছে।





















