বুধবার, ০১ Jul ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া ভিক্তিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি। কিয়া’র দেয়া তথ্য অনুযায়ী, ২০১২-১৩ মডেলের সোরেন্তো, ২০১২-১৫ সালের ফোর্তে ও ফোর্তে ক্যুপ, ২০১১-১৩ সালের অপ্টিমা হাইব্রিড, ২০১৪-১৫ সালের সৌল এবং ২০১২ সালের স্পোর্টেজ মডেলের গাড়ি যুক্তরাষ্ট্রের বাজার থেকে প্রত্যাহার করা হবে। চালানোর সময় এসব মডেলের গাড়িগুলোর ইঞ্জিন কম্পার্টমেন্টে আগুন লেগে যাওয়ার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যাহার করা এসব গাড়ি কিয়া মোটরস পরীক্ষা নিরীক্ষা করে দেখবে এবং প্রয়োজনে ইঞ্জিনসহ যেকোন যন্ত্রপাতি বদলে দেবে।
এর আগে, নিরাপত্তা ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র থেকে সঠিক সময়ে ১৬ লাখ গাড়ি প্রত্যাহার করতে ব্যর্থ হয় কিয়া ও এর সহযোগী প্রতিষ্ঠান হুন্দাই মোটরস। পরে এ অভিযোগে হওয়া মামলায় ২১ কোটি ডলার জরিমানা দেয় প্রতিষ্ঠান দুটি। এর মধ্যে হুন্দাই যুক্তরাষ্ট্রের বাজার থেকে ১ লাখ ২৯ হাজার গাড়ি প্রত্যাহার করেছে। রড বিয়ারিং দ্রুত ক্ষয়ে ইঞ্জিনের ক্ষতি ও আগুন লাগার ঝুঁকিতে তা প্রত্যাহার করে নেয়া হয়।