মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

১৫ দিন ভারতীয় জলসীমায় ট্রলারে ভাসতে থাকা ১৯ জেলে উদ্ধার

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) দুপুরে, বাংলাদেশ কোস্ট গার্ডের পশ্চিম জোন সদর দপ্তরে (মোংলা) উদ্ধার হওয়া ওই ট্রলার ও জেলেদেরকে আনা হয়। এরপর ট্রলার মালিককে তার ট্রলার ও জেলেদেরকে বুঝিয়ে দিয়েছে মোংলা কোস্ট গার্ড।

কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) মিডিয়া কর্মকর্তা লে: কমান্ডার এম হামিদুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে এফ,ভি রানা নামের ফিশিং ট্রলারটিতে ১৯ জন জেলে গত ১৫ নভেম্বর গভীর সাগরে মাছ ধরার জন্য যায়। এরপর ২৩ নভেম্বর ট্রলারটির প্রোপেলর ভেঙে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে ভাসতে ভারতীয় জলসীমায় চলে যায়। প্রায় ১৫ দিন ধরে মাঝ সমুদ্রে ভাসার পর ভারতীয় কোস্ট গার্ড ট্রলারটিকে দেখতে পায়। গত ৮ ডিসেম্বর ভারতীয় কোস্ট গার্ড ওই ট্রলারটিকে উদ্ধার করে ৯ ডিসেম্বর ভোর ৬টার সময় বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় টহলরত কোস্ট গার্ডের জাহাজ সোনার বাংলার কাছে হস্তান্তর করে। এরপর ১০ ডিসেম্বর দুপুরে ট্রলারটিকে বাংলাদেশ কোস্ট গার্ডের মোংলাস্থ পশ্চিম জোন সদর দপ্তরে আনার পর ফিশিং ট্রলার ও জেলেদেরকে ট্রলার মালিক মো: রানার কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলার মালিক ও জেলেদের বাড়ি কক্সবাজারে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

এই ঘটনায় দুইটি দেশের পারস্পরিক সুসম্পর্ক শুধু জোরদারই করবে না বরং ভবিষ্যতে দুই দেশের কোস্ট গার্ডের পারস্পারিক সহযোগীতাও অনেকাংশে বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com