মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বেশিরভাগ সরকারি হাসপাতাল নিজেই অসুস্থ্য

অযত্ন অবহেলা আর বেহাল ব্যবস্থাপনায় ধুঁকছে দেশের বেশিরভাগ সরকারি হাসপাতাল। পেশাদারিত্বের অভাবে সুষ্ঠু সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগী। ভুল চিকিৎসায় কাউকে বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব কিংবা অঙ্গহানির মত ঘটনা। উপজেলা আর থানা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নেই পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জামাদী। যাতে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। রাজধানী ও আশপাশের কয়েকটি সরকারি হাসপাতালের চিত্র তুলে ধরছেন ফখরুল ইসলাম।

মাইজদীর আবুল হোসেন। রাজধানীর পঙ্গু হাসপাতালে ৬ মাস ঘুরেও তার হাত ভাঙ্গার চিকিৎসা করাতে পারেননি। হাসপাতালের জরুরি বিভাগের সামনে গেলে আবুল হোসেনের মত দূরদুরান্ত থেকে আসা এমন অসংখ্য রোগী অভিযোগ তুলে ধরেন।
রোগি ভাগিয়ে নিতে হাসপাতালের সামনে ওৎপেতে থাকে দালাল সিন্ডিকেট চক্রও।

এমন চিত্র মেলে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের জরুরী বিভাগের সামনেও। ক্যামেরা দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বাচ্চা চুরির সিন্ডিকেট চক্রের এক সদস্য।

এবার রাজধানীর পাশে সাভার ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সব কিছু ফিটফাট। জরুরি বিভাগে চলছে চিকিৎসা। তবে বন্ধ বিভিন্ন পরীক্ষাগার। শুনশান দোতলায় উঠলে নার্সদের আড়ালে অভিযোগের কমতি নেই রোগীর স্বজনদের। তবে হাসপাতালের কর্মকর্তা শোনালেন নানা সংকটের কথা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com