মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মেঘনায় বরযাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় এখনো নিখোঁজ ৮

নোয়াখালীর হাতিয়ার পাশে মেঘনা নদীতে মঙ্গলবার বিকেলে বরযাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় এখনো আটজন নিখোঁজ রয়েছেন।

বুধবার সকালে হাতিয়ার মোরশেদ বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক আবুল হাসান জানান, গতকালের উদ্ধার শিশু ও নারীর সাতটি লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আটজন নিখোঁজ রয়েছেন। পুলিশ ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনীর উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে হাতিয়ায় দুই নম্বর চানন্দি ইউনিয়নের নলেরচর থেকে একটি বরযাত্রীবাহী ট্রলার ভোলা জেলার মনপুরা উপজেলার চর কলাতলী যাচ্ছিল। হাতিয়ার ক্যারিংচরের পাশে মেঘনার প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়।

মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ক্যারিংচরের পাশের শান্তির বাজার সংলগ্ন মেঘনা থেকে দুইজন এবং লক্ষ্মীপুর-রামগতি পাশের মেঘনা থেকে পাঁচজনের লাশ উদ্ধার করা হয়। ৩০ জন জীবিত উদ্ধার হয়েছে।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন শেষে মঙ্গলবার সন্ধ্যায় হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন নিহতদের পরিবারকে ২০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com