বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

মার্চে পূর্বাচলেই হবে বাণিজ্যমেলা

করোনা ভাইরাসের কারণে জানুয়ারিতে হচ্ছে না ২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২১। তবে করোনার প্রকোপ কমলে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে প্রধানমন্ত্রীর সম্মতিক্রমে মার্চ মাসের যেকোনো দিন উদ্বোধন করা হবে মাসব্যাপী এই মেলা।

শারীরিক উপস্থিতির পাশাপাশি এবার অনলাইনেও চলবে মেলা। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা যায়।

ইপিবি সূত্রে জানা যায়, প্রতিবছর ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে মেলা শুরু হয়। কিন্তু নভেম্বর থেকে করোনার দ্বিতীয় ওয়েভ আসায় এবারের মেলা মার্চে শুরুর প্রস্তাব এসেছে। সবকিছু বিবেচনা করে আগামী মার্চে পূর্বাচলে স্থায়ী প্রদর্শনী কেন্দ্রে আন্তর্জাতিক বাণিজ্যমেলা অনলাইন ও শারীরিক উপস্থিতি- উভয় পদ্ধতিতে আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার।

রোববার (১৩ ডিসেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত রপ্তানি উন্নয়ন ব্যুরোর বোর্ডসভায় আগামী বাণিজ্যমেলা নিয়ে আলোচনা হয়। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সভাপতিত্বে সভায় বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন, ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচ এম আহসান, ইপিবি মহাপরিচালক মাহবুবুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com