বুধবার, ০১ Jul ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ধান-চালের মূল্য বৃদ্ধি

চালকল মালিকদের দাবি, ধানের দাম বাড়তে থাকায় বাড়ছে চালের দামও। এদিকে, খোলাবাজারে চাল বিক্রির দাবি জানিয়েছে নিম্ন আয়ের মানুষে।

দিনাজপুরে এবারই প্রথম কৃষক সর্বোচ্চ দামে আমন ধান বিক্রি করছে। বিভিন্ন মোটা জাতের ধানের ৭৫ কেজি ওজনের প্রতি বস্তা বিক্রি হচ্ছে ২২শ’ থেকে ২৩শ’ টাকায়। অন্যদিকে, জিরা, কাটারি, চিনিগুড়াসহ চিকন ধান বিক্রি হচ্ছে ৩৫শ’ থেকে ৩৬শ’ টাকায়।

বর্তমানে ৫৫ টাকা কেজির মিনিকেট ৫৮ থেকে ৫৯ টাকা, ৪৮ টাকা কেজির আটাশ চাল  ৫১ থেকে ৫২ টাকা, ৪০ টাকার গুটি স্বর্ণা ৪৩ থেকে ৪৪ টাকা আর ৪৫ টাকার সুমন স্বর্ণ বিক্রি হচ্ছে ৪৮ টাকায়।

চাহিদা মতো চাল না পাওয়ায় দাম বাড়ছে বলে জানালেন বিক্রেতারা। মিল মালিকরা জানান, এবার ধানের আমদানি কম এবং দাম বেশি। ধানের এই বাজার থাকলে চালের দাম আরো বাড়বে বলে জানান তারা।

এদিকে, জয়পুরহাটে সব ধরনের চালের দাম কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা বেড়েছে। মোটা চাল কেজি প্রতি ৪৫ থেকে ৫০ টাকা আর চিকন চাল বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬২ টাকায়। নওগাঁতেও বাড়ছে চালের দর। সপ্তাহের ব্যবধানে কেজিতে ৪ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।

খুচরা বাজারে প্রতি কেজি পাইজাম চাল ৪৪ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫২ টাকায়। স্বর্ণা-৫ চাল ৪০ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। আটাশ ও পাড়িজা জাতের চাল ৪৮ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়। এছাড়া জিরা, মিনিকেট ও নাজিরশাইল জাতের চাল ৫২ টাকা থেকে বেড়ে বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা কেজি।

চালের বাজারের এই অস্থিরতার জন্য অটো রাইস মিলারদের দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। তবে মিলারদের দাবি স্থানীয় হাটগুলোতে ধানের সংকট ও দাম বাড়ায় কিছুটা বেড়েছে চালের বাজার দর। এ অবস্থায় সরকারিভাবে খোলা বাজারে চাল বিক্রির দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com