বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বাংলাদেশ ২০২৪ সালের মধ্যে উন্নয়নশীল দেশের মর্যাদায় অধিষ্ঠিত হবে : কৃষিমন্ত্রী

রোববার বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতি ‘অষ্টম পঞ্চর্বাষকিী পরকিল্পনা (২০২১-২০২৫): কৃষি, বন, পানসিম্পদ, নিরাপদ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দক্ষ মানব সম্পদ গড়ে তোলার মাধ্যমে ফ্রন্ট লাইন রিসার্চ আরও উন্নত হবে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে কৃষিতে বাণিজ্যিকীকরণ, যান্ত্রিকীকরণ, বহুমুখীকরণ ও রপ্তানি উন্নয়নে জোর দিতে হবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন সমগ্র বিশ্বে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রধানমন্ত্রীর দক্ষ ও বিচক্ষণ নের্তৃত্বের কারণেই তা সম্ভব হয়েছে।

সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি আজ শুধু কৃষিতেই ব্যবহৃত হচ্ছে না। এটি শিক্ষা, বাণিজ্য, বিচার বিভাগসহ সব ক্ষেত্রে ভালভাবে ব্যবহার হচ্ছে।

তিনি বলেন, ইন্টারনেট অব থিংস এবং সেশন বেইজড ডিভাইস ব্যবহার করে কৃষির উৎপাদন এবং উৎপাদনশীলতা আরও বাড়ানো সম্ভব। ৪র্থ শিল্প বিপ্লব নিয়ে উন্নত গবেষণা হচ্ছে। সবাইকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) প্রফেসর ড. শামসুল আলম।

প্রবন্ধে তিনি কৃষি খাতের মূল চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে সম্ভাব্য সমাধানের রূপরেখা তুলে ধরেন। এছাড়া আগামীর চাহিদা মোকাবিলায় নিরাপদ খাদ্য ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য নিরাপত্তা বিধানের উপর আলোকপাত করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির সভাপতি ও প্রধানমন্ত্রীর র্কাযালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান।

এ সময় তিনি আগামীর আধুনিক কৃষিতে স্মার্ট এগ্রিকালচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইন্টারনেট অব থিংস এর প্রয়োজনীয়তা তুলে ধরেন।

সভায় সমিতির মহাসচিব প্রফেসর ড. মোহাম্মদ মিজানুল হক কাজল, জ্যেষ্ঠ সহ-সভাপতি শুভঙ্কর সাহা, দেশে-বিদেশে অবস্থানরত প্রথিতযশা কৃষি অর্থনীতিবিদগণ, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক, বিভিন্ন দপ্তর- অধিদপ্তরের প্রধান কর্মকর্তা ও বৈজ্ঞানিক কর্মকর্তারা মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com