বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

ওমানগামী বিমানের সব ফ্লাইট বাতিল

সোমবার (২১ ডিসেম্বর) বিমানের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, কোভিড-১৯ মহামারির কারণে ২২ ডিসেম্বর, ২০২০ থেকে মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলকৃত ফ্লাইটসমূহের যাত্রীদের পরবর্তীতে ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালি থাকা সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া হবেএদিকে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এক সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করেছে সৌদি আরব। সোমবার (২১ ডিসেম্বর) থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
বাংলাদেশ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ বেশকিছু এয়ারলাইন্স সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করে আসছিল। বিমান জানিয়েছে, সৌদি আরব সরকার নিষেধাজ্ঞা প্রদান করায় ২১ ডিসেম্বর থেকে এক সপ্তাহের জন্য জেদ্দা, রিয়াদ ও দাম্মামগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল করা ফ্লাইটের যাত্রীদের পুনরায় ফ্লাইট  চালুর পর আসন খালি সাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে।।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com