বুধবার, ০১ Jul ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
ভোক্তা অধিকার সংগঠন ক্যাব বলছে, তিতাসের কাছেই মিটার স্থাপনের দায়িত্ব দেয়া দুর্নীতির আরও সুযোগ করে দেয়ার সামিল। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠকে আবাসিক খাতে গ্রাহক পর্যায়ে আরো ১ লাখ ২০ হাজার প্রি-পেইড গ্যাস মিটার বসানোর অনুমোদন দেয়া হয়।
সংশোধিত এ প্রকল্পটিতে ব্যয় বেড়েছে ২৫৫ কোটি টাকা। দ্বিতীয় সংশোধনী অনুযায়ী বিতরণ সংস্থা তিতাসের আওতায় রাজধানীতে মোট ৩ লাখ ২০ হাজার প্রি-পেইড মিটার বসবে। ৭শ’ ৫৩ কোটি টাকা ব্যায়ের এ প্রকল্পে ৬শ’ ৫১ কোটি টাকার ঋণ অর্থায়ণ করবে জাইকা।
ক্যাব বলছে, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন অনুযায়ী একনেক মিটার ভাড়া নির্ধারণ করতে পারেনা।