বুধবার, ০১ Jul ২০২৬, ০২:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

আনুমানিক ষাট কোটি টাকা মূল্যের ২ কেজি কোকেনসহ ৬ জন আটক

আনুমানিক ষাট কোটি টাকা মূল্যের ২ কেজি কোকেনসহ কোকেন ব্যবসায়ী চক্রের ৬ জনকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাজধানীর কোনাপাড়া ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বুধবার এক ব্রিফিং-এ র‌্যাব জনায় মঙ্গলবার আনুমানিক বিকেল সাড়ে ৪টার সময় র‌্যাব-১০ এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া মোমেনবাগ এলাকার সালাউদ্দিন স্কুল রোডের একটি বাসা থেকে কোকেন ব্যবসায়ী চক্রের ৩ জন সদস্যকে আটক করে এবং ১ কেজি কোকেন উদ্ধার করে। আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ওই দিনই সন্ধ্যায় ঢাকার পল্টন থানাধীন বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় অবস্থিত হোটেল মেঘনায় অভিযান পরিচালনা করে আরও ১ কেজি কোকেনসহ কোকেন ব্যবসায়ী চক্রের আরও ৩ জন সদস্যকে আটক করে।

আটককৃতরা হলেন, মোঃ সুলতান হাসান, মোঃ হান্নান, মোঃ উজ্জল, উদয় দাস, শ্রী পলাশ দে ও মোঃ ফিরোজ আলম খাঁন। এসময় তাদের নিকট হতে মাদক ৯টি মোবাইল ফোন ও নগদ দুই হাজার দুইশত ষাট টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী এবং তারা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঢাকা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসাসহ আন্তর্জাতিক কোকেন পাচারকারী চক্রের সাথে জড়িত বলে ধারণা করা যায়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলে জানায় র‌্যাব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com