মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সৌদি আরবে বিদেশি বিনিয়োগের লাইসেন্স বেড়েছে

গেল বছরের একই প্রান্তিকের তুলনায় ২০ শতাংশ অধিক বিদেশি বিনিয়োগের লাইসেন্স দিয়েছে সৌদি আরব। ইউরোপীয় ও মার্কিনিদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা থাকলেও সৌদির বিনিয়োগ সংক্রান্ত  মন্ত্রণালয়ের পরিসংখ্যানে ভারত ও মিশরের আধিক্য দেখা গেছে।

পরিসংখ্যানে বলা হয়, গেল জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে মোট ৩০৬টি নতুন প্রকল্পের লাইসেন্স দিয়েছে রিয়াদ। যা পূর্ববর্তী বছরের একই প্রান্তিকে ২৫৪টি ছিল।

বিনিয়োগের তালিকায় নেতৃত্ব দেয়া ভারত ও মিসরে বিনিয়োগকারীদের ৩০টি করে লাইসেন্স দেয়া হয়েছে। যুক্তরাজ্য ও লেবানন পেয়েছে ১৬টি। যুক্তরাষ্ট্র ১০টি লাইসেন্স নিয়ে পিছিয়ে পড়েছে। আর ১১ টি লাইসেন্স পাচ্ছে ফ্রান্স।

তবে পরিসংখ্যানটি তৃতীয় প্রান্তিকের জন্য ডলারের পরিমাণকে অন্তর্ভুক্ত করেনি বলে জানিয়েছে ব্লুমবার্গ। গেল বছরের একই সময়ে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের পরিমান ১২০ কোটি ডলারে পৌঁছেছিল বলে তথ্য দিয়েছে গণমাধ্যমটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com