মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মেধাবী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ

বাগেরহাটের মোল্লাহাটে মুজিববর্ষ উপলক্ষ্যে দুই শতাধিক মেধাবী শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। মোল্লাহাট উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে এই শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যেমে সাইকেল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে মোল্লাহাট উপজেলার মাধ্যমিক ও সমমানের ৩০টি প্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে উপজেলা পরিষদের পক্ষ থেকে বাইসাইকেল বিতরণ করা হয়। এছাড়া ৭টি ইউনিয়নের ৮০ জন প্রশিক্ষিত দুস্থ নারীকে সেলাই মেশিন ও সহস্রাধিক মানুষকে শীত বস্ত্র বিতরণ করা হয়।

মোল্লাহাট উপজেলা চেয়ারম্যান শাহিনুল আলম ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাফফারা তাসনীন, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুন্সি তানজীল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com