মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

‘১৫ মিনিটের মধ্যে ফাটবে’ আগাম জানিয়ে বিস্ফোরণ, আহত তিন ন্যাশভিলে

বড়দিনের ভোর। আমেরিকার দক্ষিণপূর্বে টেনেসি স্টেটের সবচেয়ে বড় শহর ন্যাশভিল তখনও ঘুমিয়ে। ঘড়ির কাঁটায় সাড়ে ৫টা। রাতের অন্ধকারে সান্টা ক্লজ় ঝুলিতে কী উপহার রেখে গিয়েছে, তখনও সে সব খুলে দেখেনি খুদেরা। হঠাৎ শুরু ব্যাপক গোলাগুলি। সেকেন্ড অ্যাভিনিউয়ের প্রায় সব ক’টা বাড়ির জানলা খুলে মুখ বাড়ালেন বড়রা। কই কিচ্ছু তো নেই! অথচ গুলির শব্দে কান পাতা দায়। রাস্তায় দাঁড়িয়ে শুধু একটা পেল্লায় সাদা রিক্রিয়েশনাল ভ্যান (আরভি)। রেকর্ড করা গুলির শব্দ কি ওখান থেকেই আসছে? অনেকেই ভাবলেন ঠাট্টা! কেউ আবার ফোন করে বসলেন পুলিশে। পুলিশ আসার আগেই ওই আরভি থেকে মহিলাকণ্ঠে ঘোষণা শুরু হয়ে গিয়েছে— ‘গাড়িতে বোমা আছে। তাড়াতাড়ি এলাকা খালি করুন।’

৬টা থেকেই এলাকা খালি করতে শুরু করেছিল পুলিশ। আর ঠিক সাড়ে ৬টায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। ওই আরভি থেকেই ধেয়ে এল আগুনের গোলা। মুহূর্তে ধোঁয়ায় ঢাকল আকাশ। আর ঝনঝন করে ভাঙতে শুরু করল একের পর এক দোকান-বাড়ি-অফিসের জানলার কাচ। পুলিশ জানিয়েছে, কারও প্রাণহানি না-হলেও সাতসকালের এই ‘রহস্য’ বিস্ফোরণে আহত হয়েছেন এক পুলিশকর্মী-সহ তিন জন। কিন্তু বিস্ফোরণটা ঘটাল কে? এলাকায় কার্ফু জারি করে একযোগে তদন্তে নেমেছে এফবিআই, পুলিশের মাদক-বিরোধী এবং জঙ্গি-দমন শাখা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র বিষয়ক ফেডারেল তদন্তকারীরাও। বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভাবী প্রেসিডেন্ট জো বাইডেনকে কিছু ক্ষণের মধ্যেই ঘটনাটি সম্পর্কে জানানো হয়। দু’জনেই পুলিশের ভূমিকায় সন্তুষ্ট বলে বিবৃতি দেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com