মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও একটি বোমা উদ্ধার করা হয়েছে। বিমানবন্দরের নির্মাণকাজের সময় এ বোমাটি উদ্ধার করা হয় বলে জানা গেছে। বোমাটির ওজন ২৫০ কেজি।
এর আগে ৯, ১৪, ১৯ ও ২৮ ডিসেম্বর শাহাজালাল থেকে তিনটি বোমা উদ্ধার করা হয়। এ নিয়ে মোট পাঁচটি বোমা উদ্ধার করা হলো।
বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে পাইলিংয়ের সময় আজ বিকালে মাটি খুঁড়ে বোমাটির সন্ধান পান শ্রমিকরা।
বোমা বিশেষজ্ঞদের ধারণা, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাওয়া বোমাগুলো হয় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়কার অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের।