বুধবার, ০১ Jul ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
বছরের শেষ দিন বৃহস্পতিবার এক সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। সংস্থাটির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তিনি জানান, কমিশন সভায় আইপিও’র বিষয়ে ৪টি সিদ্ধান্ত নেয়া হয়েছে। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
সিদ্ধান্তগুলো হলো-
১. সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বিদ্যমান লটারি ব্যবস্থার পরিবর্তে আনুপাতিক হারে বরাদ্দ দেয়া হবে।
২. সাধারণ বিনিয়োগকারীদের আইপিও আবেদনের ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ২০ হাজার টাকা বিনিয়োগ থাকতে হবে।
৩. সাধারণ বিনিয়োগকারীদের আইপিও আবেদনের ক্ষেত্রে ন্যূনতম চাঁদার পরিমাণ ১০ হাজার টাকা বা উহার গুণিতক হবে।
৪. বুক-বিল্ডিং পদ্ধতিতে আইপিও অনুমোদনের ক্ষেত্রে বিদ্যমান দ্বৈত সম্মতিপত্রের পরিবর্তে বিডিং ও প্রসপেক্টাস প্রকাশের সঙ্গে সম্মতিপত্র দেয়া হবে।