বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে চলছে মধু ও কুটির শিল্প মেলা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে ৫ দিনব্যাপী মধু , হস্ত ও কুটির শিল্প মেলা-২০২১ শুরু হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে উদ্যোক্তাদের সহযোগিতায় বিসিক ৫ দিনব্যাপী এ মেলার আয়োজন করেছে ।
বিসিক ভবন (১৩৭-১৩৮, মতিঝিল বাণিজ্যিক এলাকায়) এ মেলা রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ জানুয়ারি-২০২১ পর্যন্ত এ মেলা চলবে। এ মেলায় প্রায় ৬১ উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।
করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতির কারণে প্রায় ৭-৮ মাস যাবৎ সকল ধরণের মেলা বন্ধ ছিল। এতে ক্ষুদ্র ও কুটির শিল্পউদ্যোক্তারা দারুণ ক্ষতিগ্রস্থ হয়েছে।
ইতোমধ্যে বিসিকসহ সকল শিল্প প্রতিষ্ঠান এবং গার্মেন্টস ইন্ডাট্রি খুলে দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাস/ট্রেন/প্লেন চালু হয়েছে। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে সকল ব্যবসা প্রতিষ্ঠানও খুলে দেওয়া হয়েছে। এ প্রেক্ষাপটে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাগণ মেলা আয়োজন করার জন্য বিসিক কর্তৃপক্ষকে অনুরোধ করে আসছিল। ফলশ্রুতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে বিসিক কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে উদ্যোক্তাদের সহযোগিতায় ৫ দিনব্যাপী মধু, হস্ত ও কুটির শিল্প মেলা-২০২১ আয়োজন করেছে বিসিক।
বিসিক চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান,এ মেলায় আগত মধু, ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তা, ক্রেতা ও বিক্রেতাগণকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
বিসিকের পক্ষ থেকে উদ্যোক্তাদের সহযোগিতায় স্বাস্থ্যবিধি মেনে মেলার আয়োজন করা হয়েছে যাতে উদ্যোক্তাগণ তাদের উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনা ভাইরাসের কারণে ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারেন। ক্রেতা সাধারণকে মাস্ক পড়ে স্বাস্থ্যবিধি মেনে কেনাকাটা করারও আহ্বান জানান বিসিক চেয়ারম্যান।
মেলা প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উম্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com