বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
জুলাই স্মরণে জামায়াতের ৩৬ দিনের কর্মসূচি অনলাইন বেটিংয়ে ৭ বছর জেল, ৫ কোটি টাকা জরিমানা হাসিনার বক্তব্য প্রচার করা নিষেধ, গণমাধ্যমকে আদালতের নির্দেশনা মানতে হবে : তথ্য উপদেষ্টা প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ

বিশ্ব অর্থনীতির চালকের আসনে ভ্যাকসিন: বিশ্বব্যাংক

মঙ্গলবার (০৫ জানুয়ারি) সদর দপ্তর ওয়াশিংটন ডিসি থেকে প্রকাশিত বিবৃতিতে বিশ্বব্যাংক জানায়, অর্থনৈতিক কার্যক্রমের হিসেবে এখনও ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়া এক ধরণের ঝুঁকি রয়ে গেছে, এমনকি দীর্ঘ সময় মানুষের আয়-রোজগারে চলমান সংকট বহাল থাকারও সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানায়, বিপুল পরিমাণে কোভিড -১৯ ভ্যাকসিন প্রয়োগ না করা গেলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। সারা বছর ধরে ভ্যাকসিনেশন চালু রাখার ওপরও জোর দিয়েছে বিশ্বব্যাংক। দেশগুলো এ কার্যক্রম সফলভাবে করবে ধরে নিয়েই সংস্থাটি মনে করছে ২০২১ সালে বৈশ্বিক অর্থনীতিতে ৪ শতাংশ প্রবৃদ্ধি আসবে।

২০২১ সালের চলমান জানুয়ারি মাসের বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনাগুলিতে বিশ্বব্যাংক বলেছে, নীতি-নির্ধারকরা মহামারিকে নিয়ন্ত্রণে এবং বিনিয়োগ বাড়ানোর জন্য প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে সিদ্ধান্ত গ্রহণ না করতে পারলে ধাক্কা খাবে পুনরুদ্ধারের উদ্যোগ।

তবে ২০২০ সালে ৪ দশমিক ৩ শতাংশ সংকোচনের পর বৈশ্বিক অর্থনীতি আবারও ইতিবাচক ধারায় ফিরছে বলেও জানিয়েছে বিশ্বব্যাংক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com