বুধবার, ০১ Jul ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
বিক্ষোভ শুরুর আগে ওয়ালস্ট্রিটের পুঁজিবাজারের আর্থিক খাতের শেয়ার গত এক বছরের মধ্যে সর্বোচ্চ দরে ছিল। শিল্প ও জ্বালানি খাতের শেয়ারের দাম বাড়ছিল। তবে হঠাৎ বিক্ষোভের পর থেকে সূচক হারাতে থাকে।
বুধবার ডাও-জোন্স সূচক ৪৩৭ দশমিক ৮ পয়েন্ট বেড়ে ৩০ হাজার ৮২৯ , এস অ্যান্ড পি ২১ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭৪৮। আর ৭৮ দশমিক ১৭ পয়েন্ট সূচক হারিয়ে নাসডাক সূচক অবস্থান নেয় ১২ হাজার ৭৪০ পয়েন্টে। এমন সময় ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বিক্ষোভ ভাঙচুর শুরু করে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের বিজয়ের ঘোষণার জন্য যৌথ সভায় যোগ দিয়েছেন।
অন্যদিকে, বুধবারের সিনেট দখলে নেওয়ার নির্বাচনে ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের শক্তঘাঁটি জর্জিয়ার একটি আসনে জয় পায়। আর একটিতে এগিয়ে।