সোমবার, ২৯ Jun ২০২৬, ১১:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মারিনার আদরে বড় হচ্ছে বাঘা মেয়ে

বাবা-মায়ের গায়ে হলুদের উপরে কালো ডোরা। কিন্তু ছোট্ট মেয়েটা ধপধপে সাদা। আদর করে তার নাম দেওয়া হয়েছে, ‘নিয়েভে’। স্প্যানিশ ভাষায় ‘নিয়েভে’ মানে তুষার। এ দিকে মেয়ের মায়ের মুখ ভার। সে ফিরেও দেখে না মেয়ের দিকে। অগত্যা এদুয়ার্দো সাকাসা এবং তাঁর স্ত্রী মারিনা আরগুয়েল্লোই তাকে পালছেন।

এদুয়ার্দো নিকারাগুয়ার মাসায়া-র একটি চিড়িয়াখানার অধিকর্তা। তিনি আর মারিনা মিলে সেখানে প্রায় ৭০০ জীবজন্তুর দেখভাল করেন। ও দেশে এই প্রথম কোনও সাদা ব্যাঘ্রশাবক জন্মাল। বন্যপ্রাণ বিশেষজ্ঞরা বলেন, ‘বেঙ্গল টাইগার’-এর রং সাদায় কালো ডোরা হয় জিনগত সমস্যার জন্যই। জঙ্গলে সাদা বাঘ তাই সাধারণত দেখা যায় না। মূলত সার্কাস, চিড়িয়াখানা বা সংরক্ষণ কেন্দ্রে তাদের দেখা মেলে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com