বুধবার, ০১ Jul ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজশাহীতে মাসব্যাপী বিসিক-ঐক্য উদ্যোক্তা মেলা শুরু

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে আজ থেকে শুরু হয়েছে মাসব্যাপী বিসিক – ঐক্য উদ্যোক্তা মেলা-২০২১।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশন বিসিক শিল্পনগরী রাজশাহীর ঐতিহ্যবাহী মঠপুকুর সংলগ্ন মাঠে স্বাস্থ্যবিধি মেনে যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
রাজশাহী সিটি করপোরেশনের (আরসিসি) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন আজ সকালে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক’র চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী ও বিসিক’র রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক মোঃ মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার জেলা প্রশাসক আব্দুল জলিল ।
স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপি মেলা আয়োজন করায় খায়রুজ্জামান লিটন বিসিক ও ঐক্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন,‘আমি মনে করি এ মেলা আয়োজনের মধ্যদিয়ে করোনায় ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতেও বিসিকের ৭৬ টি শিল্পনগরীতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য উৎপাদন অব্যাহত ছিল বলে দেশে খাদ্যপণ্যের কোন ঘাটতি দেখা দেয়নি।’
আরসিসি’র মেয়র নারী উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদানের জন্য বিসিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মোঃ মোশতাক হাসান মেলায় আগত উদ্যোক্তা, ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন,স্বাস্থ্যবিধি মেনে এ মেলার আয়োজন করার কারণ হচ্ছে,উদ্যোক্তারা যাতে উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনা ভাইরাসে তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারেন।
আজ শুক্রবার দুপুরে বিসিক’র এক সংবাদ বিজ্ঞপ্তিতেএসব কথা জানানো হয়। এতে বলা হয়েছে, মেলায় ৭০টি স্টলে সিল্কের শাড়ি- কাপড়, থ্রিপিচ, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা।
এছাড়াও মেলায় বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হবে।
প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা সকলের জন্য উম্মুক্ত থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com