মঙ্গলবার, ০৭ Jul ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

টুইটারে নিজের পরিচয় বদলে ফেললেন কোহলি

ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার নয়। আবার অধিনায়কও নন। টুইটারে নিজের পরিচয় পালটে ফেললেন বিরাট কোহলি। নতুনভাবে নিজের পরিচয় প্রকাশ করলেন কোহলি। আর তাতেই আবেগ আপ্লুত তাঁর ভক্তরা।

প্রথম সন্তানের জন্ম হওয়ার পর বদলে যাওয়া জীবনের ইঙ্গিত দিয়েই কোহলি নিজের টুইটার বায়ো লিখলেন, ‘A proud husband and father’। যার অর্থ, ‘একজন গর্বিত স্বামী ও পিতা’।

কোহলির স্ত্রী বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা গত ১১ জানুয়ারি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। তারপর থেকেই কোহলির জীবনে বড়সড় পরিবর্তন। অত্যন্ত দায়িত্ববান স্বামী ও বাবার মতোই আচরণ করতে দেখা গেছে কোহলিকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজে বাবা হওয়ার খবর জানিয়েছেন বটে, তবে এখনও সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি কোহলি। পাপারাৎজিদের অনুরোধ করেছেন, যথেষ্ট পরিণত না হওয়া পর্যন্ত মেয়ের ছবি না তোলার। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় বদলে নিজেকে অন্যভাবে জাহির করলেন কোহলি।

প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকার জন্য অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই দেশে ফিরেছেন কোহলি। অ্যাডিলেড টেস্টের পর কোহলির ফিরে আসা নিয়ে বিতর্কও হয়। যদিও তাতে নিজের সিদ্ধান্ত বদলাননি তিনি। দেশ থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত সতীর্থদের উৎসাহিত করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com