সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
পৃথিবীর অধিকাংশ দেশেই যানজট এক বড় সমস্যা। জ্যামে পড়ে জীবনের বড় একটি সময় কেটে যায় সাধারণ মানুষের। এ সমস্যার সমাধান দিতে পারে উড়ন্ত ট্যাক্সি।
এরইমধ্যে রাশিয়ার প্রযুক্তিতে উদ্ভাবিত উড়ন্ত ট্যাক্সি বা হোভার ট্যাক্সির মডেল প্রকাশ করা হয়েছে। আগামী সেপ্টেম্বরে ফাইভ জি প্রযুক্তি ব্যবহার করে এর পরীক্ষা চালানো হবে। সফল হলে বছরের শেষ নাগাদ উৎপাদন শুরু করার কথা জানিয়েছে উড়ন্ত ট্যাক্সি হোভারসার্ফের প্রধান।
হোভারসার্ফের প্রধান আলেক্সান্ডার আতামানভ বলেন, এখন পর্যন্ত আমরা যত প্রযুক্তি উদ্ভাবন করেছি তার সবগুলো এ বছর সন্নিবেশ করা হবে। নতুন ধরনের ইঞ্জিন বসানো ট্যাক্সিটি শিগগিরই উড়তে পারবে।