সোমবার, ২৯ Jun ২০২৬, ১০:০০ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

আলিবাবা কিনছে হাংরিনাকি?

খাদ্যপণ্য ডেলিভারির জনপ্রিয় ই-কমার্স সেবা প্রতিষ্ঠান হাংরিনাকি ডট কম কিনতে চাই আলিবাবার প্রতিষ্ঠান দারাজ। যা আলোচনার পর্যায়ে আছে বলে জানিয়েছে হাংরিনাকি কর্তৃপক্ষ। চুড়ান্ত কিছু হলে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানায় দারাজ।

দারাজের জনসংযোগ ব্যবস্থাপক সায়ন্তনী তৃষা দারাজের হাংরিনাকি কিনে নেয়ার প্রশ্নে বলেন, নো কমেন্টস। সময় হলে সবাইকে জানানো হবে। চূড়ান্ত কিছু হলে তখন আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

হাংরিনাকির দেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ২০১৩ সালের অক্টোবরে। চার তরুণ ইব্রাহিম বিন মহিউদ্দিন, তৌসিফ আহমেদ, সাজিদ রহমান ও আহমাদ এডি এর উদ্যোক্তা। চলতি বছরের শুরুতে মারা যান তৌসিফ আহমেদ, প্রতিষ্ঠান ছেড়ে যান সাজিদ রহমান ।

এখন সিইও আহমাদ এডি এবং ডেপুটি সিইও ইব্রাহিম বিন মহিউদ্দিন। হাংরিনাকিকে দারাজ কিনে নেয়ার প্রসঙ্গে জানাতে চাইলে ইব্রাহিম বিন মহিউদ্দিন জানান, একেবারেই প্রাথমিক আলোচনা।

চূড়ান্ত কিছু হয়েছে কিনা, পুরো কিনে নিচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, চূড়ান্ত কোনো কিছুই হয়নি। আসলে কীভাবে কী হবে তারও কোনো কিছুই ঠিক হয়নি। এটা চূড়ান্ত হতে পারে আবার নাও হতে পারে।

হাংরিনাকি দেশে নিবন্ধিত কোম্পানি এবং শতভাগ দেশীয় কোম্পানি উল্লেখ করে তিনি বলেন, দেশের একটি প্রতিষ্ঠান বড় হোক এটা তো সবাই চাই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com