সোমবার, ২৯ Jun ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শুক্রবার সকালে জেলার সোনারগাঁওয়ের কাঁচপুর বাসস্ট্যান্ডে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সোনারগাঁওয়ের আবু বক্কর সিদ্দিক, রংপুরের ওহিদুল এবং চাদঁপুরের সজিব সরকার।
পুলিশ জানায়, সকালে বোরাক পরিবহনের একটি বাস মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ডে যাত্রী উঠাচ্ছিল। এসময় হোমনা পরিবহনের অপর একটি বাস রাস্তায় দাঁড়িয়ে থাকা তিনজন পথচারিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন। দূর্ঘটনার পর বাস দ’টির চালক ও হেলপার পালিয়ে যায়।